Sale!

কালান্তর-৭, বাংলা মুসলিম সাহিত্য

নদী যেমন তার উৎসমুখ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাগরে মেশে, একটি জাতির সাহিত্যও তেমনি সহস্রাব্দের বিবর্তন আর সংগ্রামের মধ্য দিয়ে তার স্বকীয় পরিচয় নির্মাণ করে। কীর্তিমান মুসলমানদের হাতে রচিত সাহিত্য, যাকে আমরা বলছি মুসলিম সাহিত্য, সেই আবহমান বাংলা সাহিত্যেরই এক বলিষ্ঠ ধারা। ইতিহাসের বাঁকে বাঁকে মুসলিম কবি-সাহিত্যিক-চিন্তাবিদগণ তাঁদের মেধা ও মনন দিয়ে এই ভাষা-সাহিত্যকে যে উচ্চতা দান করেছেন, আমরা সেই ঐতিহ্যের উত্তরাধিকারী। তাঁদের দেখানো ও শেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। চর্চা করছি বাংলাভাষা।

‘কালান্তর’ ম্যাগাজিনের এবারের বিষয়বস্তু ‘বাংলা মুসলিম সাহিত্য’। এ সংখ্যাটি আমাদের ভাষা-সাহিত্যের সুদীর্ঘ ও গৌরবময় বিকাশ ও প্রকৃষ্টের একটি পরিক্রমকে ধারণ করবার চেষ্টা করেছে। আলোকপাত করতে চেষ্টা করেছে বাংলা মুসলিম সাহিত্যের তাত্ত্বিক ও আদর্শিক দিকগুলোর ওপরও। বিশেষ করে কুরআনের শৈল্পিক উপমা, অলংকার ও নন্দনতত্ত্ব কীভাবে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করতে পারে এবং আধুনিক কালে আমাদের সাহিত্যের স্বরূপ কী হওয়া উচিত, এই সংখ্যায় সেই গূঢ় জিজ্ঞাসারও উত্তর খোঁজা হয়েছে।

মধ্যযুগের শাহ মুহম্মদ সগীর, আলাওল, আব্দুল হাকিমদের থেকে শুরু করে আধুনিক যুগের মীর মশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, আল মাহমুদ প্রমুখের কলমে মুসলিম মানস কীভাবে ধরা পড়েছে, তার একটি চিত্র এই সংখ্যায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে মোটের ওপর সংখ্যাটি বলা চলে ঐতিহ্য অভিসারী, নিজের শিকড় খুঁজে পেতে সে মরিয়া।

তাই বলে বর্তমানকে যে আমরা খাটো করে দেখতে চেয়েছি তা-ও নয়। বরং সাহিত্যচর্চায় বহমান কালের অঙ্গুলিসংকেত ঠিক কোনদিকে, তা নির্ভুলভাবে মর্মস্থ করবার অভিপ্রায় থেকেই এ কিঞ্চিৎ খোঁড়াখুঁড়ি। বড়দের পাশাপাশি একঝাঁক প্রতিশ্রুতিশীল নবীন লেখকদেরও আমরা শামিল করেছি। এই নবীনেরা সাহিত্যে তাঁদের স্বপ্ন ও প্রত্যয়ের কথা বলেছেন এবং মাদ্রাসাশিক্ষা ও আধুনিক সাহিত্যের মাঝখানে এতকাল যে একটি দেয়াল দাঁড়িয়ে ছিল, সেটি ধসে পড়ার শব্দ শুনিয়েছেন।

Original price was: ৳ 500.Current price is: ৳ 375.
Sale!

কালান্তর-৬ (ইসলামি অর্থনীতি)

বর্তমান বিশ্বে অর্থনৈতিক সংকট ও বৈষম্যের প্রেক্ষাপটে ইসলামি অর্থনীতির গুরুত্ব দিন দিন বাড়ছে। এটি শুধু মুসলিমবিশ্বের নয়; বরং সমগ্র মানবজাতিকে

Original price was: ৳ 350.Current price is: ৳ 263.
Sale!

কালান্তর-৫ : চব্বিশের বিপ্লব

২০২৪-এর জুলাই-আগস্টে দেশবিদেশের মানুষ দেখেছে নতুন এক বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ্য ছাত্রসমাজের নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে,

Original price was: ৳ 230.Current price is: ৳ 173.
Sale!

কালান্তর-৪ : ইসলামি শিক্ষা

ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদমসন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। যে শিক্ষা মানুষকে আত্মপরিচয় এনে দেয়, সৎ ও সুনাগরিক তৈরি

Original price was: ৳ 330.Current price is: ৳ 248.
Sale!

কালান্তর-৩ : ইসলামি রাজনীতি

কালান্তর ম্যাগাজিন তৃতীয় সংখ্যার বিষয়বস্তু ‘ইসলামি রাজনীতি’। এ সংখ্যায় ইসলামি রাজনীতির নানা বিষয়ে আলোচনা এসেছে। ৪৪৮ পৃষ্ঠার এই ম্যাগাজিন সাজানো

Original price was: ৳ 500.Current price is: ৳ 375.
Sale!

কালান্তর-২ : ইসলামের ইতিহাস

ইসলামের ইতিহাস। বিষয়টির গ্রহণযোগ্যতা ও অবস্থান অত্যন্ত বিশদ ও বিস্তৃত। শ-দুয়েক পৃষ্ঠায় এমন জটিল-কঠিন ও ভারি বিষয়ের আলাপ ফুটে ওঠা

Original price was: ৳ 170.Current price is: ৳ 128.
Sale!

কালান্তর-১ : সিরাতুন নবি সা.

কালান্তর ম্যাগাজিন সিরাতুন নবি সা. সংখ্যা। এটি নামে ম্যাগাজিন হলেও একটি সমৃদ্ধ সিরাতস্মারক। দেশের প্রতিষ্ঠিত লেখকদের ব্যতিক্রমী লেখা দিয়ে ম্যাগাজিনটি

Original price was: ৳ 110.Current price is: ৳ 83.